1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত ও পুনঃখননের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সাংবাদিক আফজালুর রহমান, সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী নাজিম আহমেদ, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন কর্মী মমিনুর রহমান, ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

এসময় রমজাননগর, কৈখালী, আটুলিয়া, ঈশ্বরীপুর, ভূরুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্থানীয় জনগণ, সিডিও ইয়ুথ টিম, উপজেলা এডভোকেসি কমিটি এবং সুশীল সমাজের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি খাল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল এবং অপরিকল্পিত ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা না করে স্থানীয় তহশিল অফিসের অসাধু কর্মকর্তাদের দ্বারা খালের শ্রেনী পরিবর্তন করে বিলের ফসলি জমির ভিতরের এবং বিল থেকে পানি নিষ্কাশনের খাল বন্দোবস্থ দেওয়ার ফলে আমাদের এলাকায় প্রায় প্রতি বছরই বৃষ্টির পানি জমে জলাদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অত্র এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, বসত বাড়ির পুকুরের মাছ, মাছের ঘের, বসত বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।

এছাড়া অত্র এলাকার মাটির গভীরের পানি লবণাক্ত হওয়ার কারণে শুধুমাত্র বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বছরে একটি মাত্র ফসল আমন ধান চাষ করা হয়ে থাকে। এক মাত্র মিষ্টি পানির আধার এই খাল গুলো বন্দোবস্ত, ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ হওয়ার কারনে এবারের বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকরা ক্ষতি ও ভোগান্তিতে পড়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar