1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিশোরগঞ্জে এক লিটার দুধ ১৩ হাজার টাকায় বিক্রি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কিশোরগঞ্জে এক লিটার দুধ ১৩ হাজার টাকায় বিক্রি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৭১ জন খবরটি পড়েছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক লিটার দুধ নিলামে বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। তবে এটি ছিল না কোনো ব্যবসায়িক লেনদেন, বরং এক অনন্য মানবিক দৃষ্টান্ত।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের আগে কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জানা যায়, এক কৃষক মসজিদে ১ লিটার দুধ দান করলে মসজিদ পরিচালনা কমিটি তা নিলামে তোলে। প্রথমে ২০০ টাকায় দর শুরু হলেও শেষ পর্যন্ত ১৩ হাজার টাকায় দুধটি কেনেন স্থানীয় যুবক ও ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দুর্জয়।

তবে দুধটি নিজের কাছে না রেখে, তিনি তা এক দরিদ্র মানুষের হাতে তুলে দেন। দুর্জয় বলেন, “আল্লাহর ঘরের উন্নয়নে অংশ নিতে চেয়েছি। একজন সাধারণ মানুষকে আনন্দ দিতে পারাই সবচেয়ে বড় তৃপ্তি।”

মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, “ইসলাম ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ দিয়েছে। যারা মসজিদের জিনিস ক্রয় করেন, তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়।” তিনি জানান, নিলামের টাকাটি ব্যয় হবে মসজিদের উন্নয়নে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar