আজিজুল ইসলাম।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
রবিবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় যশোর-৪ আসনে (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং যশোর সদর উপজেলার মন্ডলগাতি ইউনিয়ন) ধানের শীষের প্রার্থী হিসেবে টি.এস. আইয়ুবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর যশোর-৪ আসনের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ প্রার্থীর পক্ষে স্লোগান দিতে দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের।
স্থানীয় বিএনপি নেতারা জানান, তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন, যেখানে জনগণ নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন। তাঁদের আশা—যশোর-৪ আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার হবে।