1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যে ৭টি স্থানে নামাজ পড়া নিষিদ্ধ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যে ৭টি স্থানে নামাজ পড়া নিষিদ্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ জন খবরটি পড়েছেন

ইসলামের মৌলিক স্তম্ভ নামাজ আদায়ে সময় ও স্থানের গুরুত্ব অপরিসীম। কুরআনের সূরা আন-নিসায় বলা হয়েছে, “নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।”

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, “আল্লাহ তাঁর বান্দাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে সেগুলো যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন” (সুনান আবু দাউদ: ১৪২০)।

নামাজের জন্য পরিচ্ছন্ন জায়গা নির্ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী, রাসুল (সা.) বলেছেন, “সমস্ত পৃথিবী আমার উম্মতের জন্য মসজিদরূপে করা হয়েছে।” অর্থাৎ, পৃথিবীর যেকোনো পরিষ্কার জায়গায় নামাজ পড়া যায়।

তবে কিছু নির্দিষ্ট স্থানে নামাজ আদায় কঠোরভাবে নিষিদ্ধ করেছেন রাসুল (সা.)। জামে তিরমিজি ও ইবনে মাজাহর বর্ণনা অনুযায়ী, এই সাত স্থান হলো: আবর্জনার স্থান, জবাইখানা, কবরস্থান, পথঘাট, টয়লেট, উটের খোঁয়াড় এবং কাবা শরিফের ছাদ।

অন্য এক হাদিসে (সুনান আবু দাউদ) বলা হয়েছে, “সমস্ত জমিন নামাজের স্থান, তবে কবরস্থান ও বাথরুম ছাড়া।”

ধর্মবিদরা বলছেন, এসব স্থানে নামাজ নিষিদ্ধের কারণ হলো — নাপাকি ও অশুদ্ধতা, শিরকের আশঙ্কা, জনচলাচলে বিঘ্ন এবং পবিত্র স্থানের মর্যাদা রক্ষা।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নামাজ আদায়ের সময় যেমন গুরুত্ব দেওয়া হয়, তেমনি পবিত্রতা ও স্থান নির্বাচনের ক্ষেত্রেও সচেতন থাকা উচিত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar