1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো: নতুন দাম কার্যকর আজ থেকে - bdtelegraph24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি পাগলা মসজিদের দানবাক্সে মিললো আবেগঘন চিরকুট ও স্বর্ণালংকার নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার সরকার আর কাউকে নিপীড়িত নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার গভীর রাতে পেট্রলবোমা ছুড়ে বিরিশিরিতে গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা খুলনায় “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৩৩ কোটি টাকা

সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো: নতুন দাম কার্যকর আজ থেকে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬১ জন খবরটি পড়েছেন
সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো: নতুন দাম কার্যকর আজ থেকে

টেলিগ্রাফ রিপোর্ট | বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন দর ঘোষণা করা হয়। আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে নতুন এই মূল্য কার্যকর হচ্ছে।

জ্বালানি তেলের নতুন ও পুরাতন দর (প্রতি লিটার)

জ্বালানির ধরনবর্তমান মূল্য (টাকা)পূর্ববর্তী মূল্য (টাকা)পরিবর্তনের পরিমাণ
অকটেন১২০ টাকা১২২ টাকা২ টাকা (হ্রাস)
পেট্রল১১৬ টাকা১১৮ টাকা২ টাকা (হ্রাস)
কেরোসিন১১২ টাকা১১৪ টাকা২ টাকা (হ্রাস)
ডিজেল১০০ টাকা১০২ টাকা২ টাকা (হ্রাস)

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে সিংহভাগই (প্রায় ৭৫ শতাংশ) ডিজেল, যা মূলত কৃষি সেচ, গণপরিবহন এবং জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন ও অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে।

জ্বালানি তেলের এই মূল্য হ্রাসের ফলে পরিবহন খরচ এবং সেচ কাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর পর থেকে প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar