1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি দাবি - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

অভয়নগরে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি দাবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ জন খবরটি পড়েছেন
Oplus_131072

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার কাপড় পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টি এলাকার আনোয়ারা সুপার মার্কেটের ভেতরে স্টুডেন্ট চয়েস নামের দোকানটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্টুডেন্ট চয়েসের মালিক তন্ময় ঘোষ বলেন, রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত সাড়ে ১০ টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দোকানে আসি। এসে দেখি দোকানের ভেতর আগুন জ্বলছে।

পরে ফায়ার সার্ভিস সদস্যদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে যায়।

তন্ময় ঘোষ আরো বলেন, আসন্ন ঈদ উপলক্ষে প্রায় ৩০ লাখ টাকার নতুন পোশাক কেনা হয়েছিল। এ ছাড়া দোকানে আগের প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল, সব মিলিয়ে ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি, শত্রুতা করে আমার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যে কারণে মার্কেটের আর কোনো দোকানে ক্ষতিগ্রস্ত হয়নি। ক্ষতিগ্রস্ত স্টুডেন্ট চয়েস নামের দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রাথমিক তদন্তে মনে হয়েছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar