1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বর্ণের দাম ফের ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা - bdtelegraph24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি পাগলা মসজিদের দানবাক্সে মিললো আবেগঘন চিরকুট ও স্বর্ণালংকার নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার সরকার আর কাউকে নিপীড়িত নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার গভীর রাতে পেট্রলবোমা ছুড়ে বিরিশিরিতে গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা খুলনায় “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৩৩ কোটি টাকা

স্বর্ণের দাম ফের ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ | এক দফা কমার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার সকালে বাজুসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, সব ধরনের স্বর্ণের দামই ভরিতে ২ হাজার ২১৬ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

তবে ক্রেতাদের মাথায় রাখতে হবে যে, এই নির্ধারিত মূল্যের সাথে সরকারকে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। পাশাপাশি জুয়েলারি প্রতিষ্ঠান নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরিও যোগ হবে গয়নার দামের সাথে।

স্বর্ণের বাজারে অস্থিরতা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চলতি ২০২৬ সালের প্রথম ৪০ দিনের মধ্যেই এ নিয়ে মোট ২৮ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো। এর মধ্যে ১৮ বারই দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ১০ বার।

গত বছর অর্থাৎ ২০২৫ সালেও স্বর্ণের বাজার ছিল চরম অস্থির। ওই বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল। বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ ও দামের ওপর ভিত্তি করেই এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar