1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আবাসিক এলাকায় আধুনিক রেস্তোরাঁ: জলতরঙ্গ কিশোরগঞ্জবাসীর নতুন আকর্ষণ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

আবাসিক এলাকায় আধুনিক রেস্তোরাঁ: জলতরঙ্গ কিশোরগঞ্জবাসীর নতুন আকর্ষণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ জন খবরটি পড়েছেন

আবাসিক এলাকায় আধুনিক রেস্তোরাঁ: জলতরঙ্গ কিশোরগঞ্জবাসীর নতুন আকর্ষণ
রকি হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় আলমগীর সিটিতে আধুনিক রেস্তোরাঁ জলতরঙ্গ-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টায় ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে রেস্তোরাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, “কিশোরগঞ্জ শহরের আবাসিক এলাকায় এমন একটি আধুনিক ও নান্দনিক রেস্তোরাঁ সত্যিই প্রশংসনীয়। আমাদের জেলায় মানসম্মত রেস্তোরাঁর অভাব ছিল। জলতরঙ্গ চালু হওয়ায় এখন দূরদূরান্ত থেকে আগত অতিথিরাও এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।”
ভোজনরসিক ফরহানা মিতু বলেন, “শহরের মধ্যে এমন আধুনিক রেস্তোরাঁ সত্যিই আনন্দের। খাবারের মান ভালো, পরিবেশ সুন্দর এবং শিশুদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে। সব মিলিয়ে এটি পরিবার নিয়ে আসার জন্য দারুণ একটি স্থান।”

রেস্তোরাটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলু জানান, “২০১২ সালের ডিসেম্বর মাসে আলমগীর সিটির যাত্রা শুরু হয়। শুরু থেকেই আমরা কিশোরগঞ্জের মানুষের জন্য নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে আমাদের সাত শতাধিক আবাসন প্রকল্প রয়েছে। জেলার বাইর থেকেও মানুষ এখানে এসে জায়গা কিনে বসবাস করছেন। আলমগীর সিটির অধীনে ‘সিটি কনভেনশন হল’ নামে একটি কমিউনিটি সেন্টার রয়েছে। এবার জলতরঙ্গ রেস্তোরাঁ চালু করা হলো। ইনশাআল্লাহ, খাবার ও সেবার মান আরও উন্নত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

অনুষ্ঠানে আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কামাল ভূঞা।
এছাড়া উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর হোসেন, ক্যাপ্টেন সালাউদ্দিন সেলু, বাধন সরকার, জেলা যুবদলের সভাপতি খশরুজ্জামান শরীফ, সহ-সভাপতি ভিপি সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar