1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

শ্যামনগরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ২টার দিকে কয়েকটি বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এসময় বংশীপুর বাসস্ট্যান্ডে ডিউটিরত নাইট গার্ড ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে দেখা যায়, সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং পাশে কয়েকটি বাঁশের লাঠি ও একটা আওয়ামী লীগের ব্যানার পড়ে রয়েছে। ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ঘর থেকে বের হতে সাহস পাননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল, বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি ব্যানার এবং কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল- ‘ড. ইউনুস ও জামাত বিএনপি’র অবৈধ্য পাতানো নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বাংলাদেশ আওয়ামীলীগ, ঈশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর, সাতক্ষীরা।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অবিস্ফোরিত ককটেলসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় আয়জুল, আব্দুল হান্নান আব্দুল হান্নান, শহিদুল ও শফিকুলসহ কয়েকজন বাসিন্দা জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এটি পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে সহিংসতা বা প্রতিশোধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar