1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে পাচার হওয়া ২৮ শিশু কিশোর কিশোরী দেশে ফিরেছে - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

ভারতে পাচার হওয়া ২৮ শিশু কিশোর কিশোরী দেশে ফিরেছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতে পাচারের শিকার ২৮ জন শিশু কিশোর কিশোরী বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে । মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী বিকাল ৫ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষর নিকট হস্তান্তর করেন।এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম উপস্তিত ছিলেন।

পাচার হওয়া ২৮ জন এর মধ্যে ১১ জন কিশোর ও কিশোরী ১৭ শিশু । এদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে।

ফেরত আসলো যারা- কুড়িগ্রাম জেলার উকিল আমিন এর মেয়ে আরজিনা খাতুন, মোহাম্মাদ আলীর মেয়ে হাওয়া মনি,জিহাদুল ইসলাম এর মেয়ে সুমা খাতুন, সোহেল আলীর ছেলে আব্দুল মোতালেব,জিহাদুল এর ছেলে রুহুল মিয়া,মোফাজ্জেল হোসেন এর ছেলে নুরনবী, রংপুর জেলার জোতিন চন্দ্রর মেয়ে চায়না চন্দ্র, বুলবুল চন্দ্রর ছেলে গভির চন্দ্রও বন্ধন চন্দ্র, পিরোজপুর জেলার শাহিন তালুকদার এর ছেলে সাব্বির তালুকদার, সাতক্ষীরা জেলার জিয়ারুল ইসলাম দুখুর ছেলে তামিম হোসেন, আলিম বিশ্বাস এর ছেলে আলামিন বিশ্বাস, যশোর জেলার মনজুর হোসেন এর ছেলে হোসিফা হোসেন, বাগেরহাট জেলার অশোক মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, নাসির মোল্যার মেয়ে রাকিবুল মোল্যা,ইছানুর মন্ডল এর চেলে রিহান মন্ডল, সাজ্জাদ মুন্সির ছেলে আব্দুল আলী মুনসি, যশোর মনজুর হাসান এর ছেলে মোশাদ হাসান, নড়াইল জেলার আলমগীর হোসেন এর ছেলে শামছুল হোসেন, বাগেরহাট জেলার আফজাল মোড়ল এর ছেলে ওসমান মোড়ল,যশোর জেলার সাইদুল ইসলাম এর মেয়ে সাবনুর খাতুন, নাটর জেলার হানিফ মন্ডল এর মেয়ে নাজনিন, কুমিল্লা জেলার জয়নাল আবেদীন এর মেয়ে আয়শা আক্তার, খুলনা জেলার উত্তম দাশ এর ছেলে জয় দাস, হালালুর রহমান এর ছেলে নাহিদ হোসেন, উত্তম কুমার এর মেয়ে পুস্পিতা, বাগেরহাট জেলার মিলন গাজীর মেয়ে তানজিলা, ময়মনসিংহ জেলার আব্দুল হাকিম এর ছেলে রাসেল মিয়া।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, এরা বিভিন্ন সীমান্ত পথে বাবা মায়ের সাথে আবার কেউ নিজে দালালদের মাধ্যেমে ভারতে যায়। সেখানে গিয়ে পুলিশের কাছে আটক হয়ে এরা আদালতের মাধ্যেমে জেলে যায়। পরে সেখানকার বেসরকারী সংস্থা আদালত থেকে ছাড়িয়ে তাদের নিজ শেল্টার হোমে রাখে। ইমিগ্রেশন এর কাজ শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, ভারত থেকে ফেরত আসা ২৮ জন শিশু কিশোর কিশোরীর আনুষ্টানিকতা শেষে বেসরকারী তিনটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর রাইটস এর এরিয়া কোয়ার্ডিনেটর তৌফিক আহমেদ বলেন, এরা ভারত গিয়ে আটক এর পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় মারফত চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরে। ফেরত আসাদের জাস্টিস এন্ড কেয়ার, এবং মহিলা আইনজীবি সমিতী সহ আমরা তিনটি সংস্থা যশোর নিজেদের শেল্টার হোমে রাখব। কেউ আইনি সহায়তা চাইলে তাকে সহায়তা প্রদান করা হবে। পরে সকলের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের নিজেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরা ভারতের লিলুয়া হোম, কিশোলয় হোম, সুবর্না হোম, হরিনগর বয়েজ হোমে র্ছিলেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar