1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে চাঁদা না দেওয়ায় মিল মালিকের বাড়িতে ককটেল হামলা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

অভয়নগরে চাঁদা না দেওয়ায় মিল মালিকের বাড়িতে ককটেল হামলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন
Oplus_131072

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাদের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় তাদের ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কেউ আহত হননি।

মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব জানান, গভীর রাতে এক বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখা যায় বাড়ির মধ্যে ধোঁয়া উঠছে। আমার চাচা মোহাম্মদ আলী ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে নিয়ে যায়।

অভয়নগর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে বিস্ফোরণের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar