বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এর ব্র্যাক মোড়ের বাসভবনের কম্পাউন্ড থেকে তিনটি আতশবাজি পটকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে পটকাগুলো উদ্ধার করে বাঘারপাড়া থানা পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
থানার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন,টিএস আইয়ুব এর বাসভবনের কম্পাউন্ড থেকে তিনটি পটকা উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা পটকাগুলো রেখেছে।