1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে ৫ জুয়াড়ি আটক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

কালীগঞ্জে ৫ জুয়াড়ি আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ জন খবরটি পড়েছেন

রাজু,লালমনিরহাট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি), অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

আটককৃতদের মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত থাকা ও জুয়ার অ্যাপ পাওয়া যায়। ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করে যু জুয়া পরিচালনা করার প্রমাণ পাওয়া যায়।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা পরে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় অপর একাটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। আফছার আলীর বাড়ি নোয়াখালীর সুধারাম এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, অভিযানে ৬টি মোবাইল ফোন ও ৮২টি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। উদ্ধার সিমগুলো দিয়ে নগদ ও বিকাশে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেগুলোর মাধ্যমে লেনদেন চলত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহম্মেদ বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar