1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন,রাজশাহী ব্যুরো।   

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।

​নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রি নিয়ে জাসন ক্ষুব্ধ ছিলেন। এর জেরে গত মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধরও করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন।

​ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

​শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো:ফারুক হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar