বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে বিভিন্ন সার ও কীটনাশকের দোকান মনিটরিং (পরিদর্শণ) করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। এসময় একটি প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পরিদর্শণকালে বাজারের ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মুল্যে সার ও কীটনাশক বিক্রির নিদের্শণা প্রদান করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পরিদর্শণকালে রায়পুর বাজারের শ্রীমন্ত ভান্ডারে ৯ ধরণের মেয়াদোত্তীর্ণ বালাইনাশক (৩ হাজার মিলিটিটার) উদ্ধার করেন এবং এ প্রতিষ্ঠানকে মৌখিক সতর্ক করেন। এছাড়াও রাসায়নিক সার ব্যবসাীদের কঠোর সতর্ক করে বলেন, সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রত্যেক সার ও কীটনাশকের দোকানে পণ্যের মূল্য তালিকা সুস্পষ্টভাবে ঝুলিয়ে রাখার পাশাপাশি দৈনিক বিক্রয় রেজিস্টার, ক্যাশমেমো সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেন।
কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান সাংবাদিকদের জানান, শ্রীমন্ত ভান্ডার থেকে ৩ হাজার ৫০ মিলিলিটার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করে তাকে মৌখিক সতর্ক করা হয়েছে। এরপর তাকে লিখিত কারন দর্শানো নোটিশ পাঠানো হবে। তিনি আরও বলেন, চলতি বোরো মৌসুমে বাজার পরিদর্শনের উপর জোর দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উজ্জ্বল কান্তি মাল্লিক, রায়পুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।