1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরানে সরকার পরিবর্তন 'মিশন ইমপসিবল': তেহরানের পররাষ্ট্রমন্ত্রী - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ইরানে সরকার পরিবর্তন ‘মিশন ইমপসিবল’: তেহরানের পররাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯১ জন খবরটি পড়েছেন
Iran FM

ইরানের সরকার পরিবর্তনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যকে একটি ‘অসম্ভব মিশন’ বা অবাস্তব পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যখন লাখ লাখ মানুষ বর্তমান সরকারের সমর্থনে রাজপথে নামে, তখন বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো পরিবর্তন সফল হওয়া সম্ভব নয়। ১৯৭৯ সালের বিপ্লব দিবসের সাম্প্রতিক কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাহরণ টেনে তিনি বলেন, কিছু মানুষের অভিযোগ থাকলেও বৃহত্তর জনতা এই শাসনব্যবস্থার শক্তিশালী সমর্থক।

আরাগচি স্পষ্ট করেন যে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের হামলাগুলো মূলত আত্মরক্ষার অংশ। তিনি জোর দিয়ে বলেন, ইরান আমেরিকার মূল ভূখণ্ডে কোনো আক্রমণ করছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা আগ্রাসনের জবাব দিচ্ছে। তেহরানের পক্ষ থেকে কোনো যুদ্ধ শুরুর ইচ্ছা নেই এবং একবার হামলা বন্ধ হলে তারাও আত্মরক্ষামূলক পদক্ষেপ বন্ধ করবে বলে তিনি জানান।

মার্কিন প্রশাসনের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগ নেই উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন চাইলে আলোচনার পথ তাদের জানা আছে। তিনি পরিস্থিতি শান্ত করার বিষয়ে ইরানের আগ্রহের কথা জানালেও এই ‘ইচ্ছাকৃত যুদ্ধের’ জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। আরাগচি পুনর্ব্যক্ত করেন যে, আগ্রাসন থামলে ইরানও আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar