1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরানে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠনের ঘোষণা: লারিজানি - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ইরানে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠনের ঘোষণা: লারিজানি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৮৪ জন খবরটি পড়েছেন
Secretary of Iran Supreme Council

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের পর, ইরানের সংবিধান অনুযায়ী আজই একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরানি জাতি তাদের ঐক্য ও সচেতনতার মাধ্যমে শত্রুরাষ্ট্রগুলোর বিভাজন ও ইরানকে ধ্বংস করার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে লারিজানি ব্যাখ্যা করেন যে, সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং সাংবিধানিক পরিষদের একজন ফকিহ সদস্যের সমন্বয়ে এই সাময়িক পরিষদ গঠিত হবে। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদই সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে। লারিজানি নিশ্চিত করেছেন যে, এই প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কাজ বর্তমানে চলমান রয়েছে।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৭ বছর ধরে ইরান ও মুসলিম উম্মাহর নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ খামেনি শনিবারের হামলায় শহীদ হন। এই আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যে ইসরায়েলের অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

৪ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি লারিজানি স্পষ্ট করেছেন যে, চেইন অফ কমান্ড বজায় রেখে ইরান এই কঠিন পরিস্থিতি দৃঢ়তার সাথে মোকাবিলা করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar