1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিধবা মহিলাকে অনৈতিক প্রস্তাব রাজি না হওয়ায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

বিধবা মহিলাকে অনৈতিক প্রস্তাব রাজি না হওয়ায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় এক বিএনপি নেতার কান্ড

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া সংবাদদাতা | যশোরের বাঘারপাড়ায় সংখ্যালঘু পরিবারের এক বিধবা মহিলাকে বিএনপি নেতার কুপ্রস্তাব ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত দুইদিন ধরে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় তা জন্ম নিয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনার।

অভিযুক্ত বিএনপির ঐ নেতা জনসম্মুখে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেও তা মানতে নারাজ সংগঠনটির অন্য নেতা কমর্ীরা। তারা চাঁদাবাজ ও চরিত্রহীন নেতার দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন। এদের কারনেই যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পরাজয় ঘটেছে বলেও দাবি করেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হরুনর রশিদ দীর্ঘদিন ধরে দরাজহাট ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক বিধবা মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় হারুন নানান ফন্দি ফিকির করতে থাকেন। এক পর্যায়ে পাশের শুকদেবপুর গ্রামের রবি মৈত্রের ছেলে মিলন মৈত্রকে দিয়ে বিধবা ঐ মহিলার পেছনে লাগিয়ে দেন।

মিলন হারুনের হয়ে নানা প্রলোভন দেখাতে শুরু করে। এতে সফল না হয়ে বেছে নেয় ভিন্ন পথ। বিধবা মহিলার বাড়ির কাজের লোককে নিয়ে মিথ্যা প্রচারণা শুরু করে হারুন ও মিলন। বরুণ বিশ্বাস (৪৮) নামের ঐ কাজের লোকের বাড়িও শুকদেবপুর গ্রামে।

গত শুক্রবার ভোর সাতটার দিকে হারুনের এজেন্ট মিলন মৈত্র শুকদেবপুর বাজারের পাশে পেছন থেকে বরুণকে ঝাপটে ধরে বলে, এলাকার লোকজন ঠেকাতে পারছিনা। ঐ মহিলার সাথে তোর খারাপ সম্পর্ক রয়েছে। তোকে ৫০ হাজার টাকা দিতে হবে।

এ সময় ঘটনাস্থলে হাজির হয় বিএনপি নেতা হারুন। তিনি বলেন ৫০ হাজার টাকা না দিলে বরুণের নামে মামলা দেওয়া হবে এবং মেরে হাড়গোড় ভেঙ্গে দেওয়া হবে। এমনকি এ মহিলার সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এছাড়াও বরুণ টাকা দিতে না পারলে ঐ বিধবা মহিলাকেই পরিশোধ করতে হবে।

এ সব বিষয় জানা-জানি হলে, রবিবার রাতে শুকদেবপুর বাজারে একত্রিত হয় তিন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিষয়টি জানতে পেরে তাদের সাথে অংশ নেন আশপাশের বিএনপির নেতাকমর্ীরা। তারাও অন্যদের সাথে হারুনের অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেন। অবস্থা বেগতিক
দেখে হারুন ঘটানাস্থলে এসে তার ভুলের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

এ বিষয়ে স্বামীহারা সেই মহিলা জানিয়েছেন, আমি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হারুন আমাকে উল্টো ফাঁসানোর চেষ্টা করছে। একই সাথে ৫০ হাজার টাকাও চাঁদা দাবি করেছে। বরুণ বিশ্বাস জানান, আমার অপরাধ থাকলে কালিকাপুর বা শুকদেবপুর গ্রামের মানুষরা বিচার করবে। অন্য গ্রাম থেকে এসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। একই সাথে চাঁদাও চাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই বলেছেন, জুলাই আন্দোলনের পর থেকে হারুন শুকদেবপুর ও কালিকাপুর গ্রামে নানা অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাঘারপাড়া উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রত বিষয়টি লিখিতভাবে যশোর জেলা বিএনপিকে জানানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar