1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি এক কোটি টাকা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি এক কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪৮)। তিনি শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করেন এবং ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত।
পরিবারের অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অপহরণের কিছুক্ষণ পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল আসে। এ সময় অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় রেশমা খাতুন মঙ্গলবার (৩ মার্চ) যশোর কোতোয়ালি থানা-তে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে তদন্ত চলছে। ব্যবসায়ীকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের শনাক্তের কাজ চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar