নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কার্গো ও ট্রলার জব্দ করে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলার গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।
স্থানীয় জনসাধারণের সহায়তায় ১টি বালু উত্তোলনকারী কার্গো ও ১টি ট্রলার জব্দ করা হয় এবং ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।