1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওগাঁয় পুলিশের লাথিতে বৃদ্ধের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

নওগাঁয় পুলিশের লাথিতে বৃদ্ধের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩১ জন খবরটি পড়েছেন

নওগাঁ সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানের সময় আব্দুল হামিদ (৬৪) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, আসামি না হওয়া সত্ত্বেও পুলিশ তাকে হাতকড়া পরিয়ে মারধর করার পর তিনি মারা যান। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে একে হৃদরোগজনিত মৃত্যু বলে দাবি করছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মালাহার উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা যাচাই ও প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত আব্দুল হামিদের স্বজনদের দাবি, তার ছেলে ইমরানের বিরুদ্ধে থাকা একটি ওয়ারেন্ট তামিল করতে রাতে মহাদেবপুর থানার পাঁচজন পুলিশ সদস্য তাদের বাড়িতে অভিযান চালান। এসময় পুলিশ জোরপূর্বক ঘরে ঢুকে আব্দুল হামিদকে হাতকড়া পরিয়ে বাইরে টেনে নিয়ে আসে। নিহতের নাতি ১১ বছরের শিশু রিপন জানায়, তার দাদা পুলিশকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে পা জড়িয়ে ধরলে পুলিশ তাকে লাথি মারে। এর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মারধরের অভিযোগ নাকচ করে দিয়েছেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, “পুলিশ আব্দুল হামিদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা চেয়েছিল এবং তিনি সহযোগিতা করেছেন। পুলিশ সেখান থেকে চলে আসার কয়েক ঘণ্টা পর তার মৃত্যুর খবর পাওয়া যায়। সম্ভবত তিনি স্ট্রোকে মারা গেছেন।”

ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মরদেহ বাড়িতেই ছিল এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলে বলে অভিযোগ উঠেছে। পরে নিহতের বড় ছেলে কোনো অভিযোগ নেই মর্মে থানায় একটি লিখিত আবেদন জমা দেন এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চান।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে প্রধান করে গঠিত কমিটি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar