1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ সাবান কারখানা বন্ধ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ সাবান কারখানা বন্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি নকল সাবান কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাবান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

১০ মার্চ মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন নামি কোম্পানির নামে অবৈধভাবে উৎপাদিত কাপড় কাচার সাবান প্রায় ১৫০ বস্তা এবং বিভিন্ন কোম্পানির নামে তৈরি সাবানের প্যাকেট (মোড়ক) প্রায় ২ বস্তা জব্দ করা হয়। অভিযান চলাকালে কারখানার মালিককে পাওয়া না গেলেও সেখানে কর্মরত সামসুল ইসলাম (পিতা: মৃত আব্দুস ছালাম) নামের এক কর্মচারীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত নকল সাবান ও প্যাকেটগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং অবৈধ কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের নকল সাবান উৎপাদন ও বাজারজাতকরণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ নিম্নমানের রাসায়নিক ব্যবহার করে তৈরি এসব সাবান ত্বকে অ্যালার্জি, চুলকানি ও বিভিন্ন চর্মরোগের কারণ হতে পারে। প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar