ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজিও আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সিএনজি আটক করে তল্লাশি চালালে সেখান থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— মো. হোসাইন মিয়া (২০) ও শাহ আলম (৩০)।
তাদের উভয়ের পিতা মো. বজলুর রহমান এবং মাতা সাহেদা বেগম। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মহেষপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।