1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০৩০ সালে ৩৬ রোজা, তিন ঈদ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

২০৩০ সালে ৩৬ রোজা, তিন ঈদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র রমজান মাসে সাধারণত ২৯ বা ৩০ দিন রোজা পালন করেন মুসলমানরা। তবে জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে ব্যতিক্রমী এক পরিস্থিতি তৈরি হতে পারে, যখন মুসলিমরা মোট ৩৬টি রোজা পালন করবেন—কারণ ওই বছর দুটি রমজান মাস পড়ার সম্ভাবনা রয়েছে।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি জানিয়েছেন, সৌর বর্ষপঞ্জি ও চন্দ্র বর্ষপঞ্জির মধ্যে পার্থক্যের কারণে এ ধরনের ঘটনা ঘটে। সৌর বছরে মাসগুলো সাধারণত ৩০ বা ৩১ দিনের হলেও, চন্দ্র বছরের মাস ২৯ বা ৩০ দিনের হওয়ায় প্রতি বছর প্রায় ১১ দিনের ব্যবধান তৈরি হয়। এই ব্যবধান জমতে জমতে নির্দিষ্ট বছরে একই সৌর বছরের মধ্যে দুইবার রমজান দেখা দিতে পারে।

জ্যোতির্বিদ্যা বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি এবং তা প্রায় ৩০ দিন পূর্ণ হয়ে ফেব্রুয়ারির শুরুতে শেষ হবে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর আবার শুরু হবে নতুন রমজান মাস, যার প্রথম ছয়টি রোজা পড়বে ২০৩০ সালেই।

এই হিসাবে, ওই বছর মুসলমানরা মোট ৩৬টি রোজা পালন করবেন। দ্বিতীয় রমজানের বাকি দিনগুলো ২০৩১ সালে চলবে এবং সেই রমজানের ঈদুল ফিতরও অনুষ্ঠিত হবে ২০৩১ সালে।

এছাড়া গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারের হিসাবেও এই তথ্যের সমর্থন পাওয়া যায়। ক্যালেন্ডার অনুযায়ী, ২০৩৩ সালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, যখন দুইবার রমজান এবং মোট তিনটি ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়; বরং চন্দ্র ও সৌর বছরের স্বাভাবিক পার্থক্যের ফলেই নির্দিষ্ট সময় পরপর এমন বিরল পরিস্থিতি দেখা যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar