1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শোলাকিয়ায় ছয় লাখ মুসল্লির ঢল, ইতিহাসের অন্যতম বৃহৎ ঈদ জামাত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শোলাকিয়ায় ছয় লাখ মুসল্লির ঢল, ইতিহাসের অন্যতম বৃহৎ ঈদ জামাত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১৯৯তম ঈদুল ফিতর জামাতে এবার ছয় লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশেষভাবে ফিলিস্তিনের মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে এবারের জামাত ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমাগম। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শান্তিপূর্ণভাবে জামাত সম্পন্ন হয়েছে।

ঈদের আগের দিন থেকেই কিশোরগঞ্জমুখী মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা দলে দলে শোলাকিয়ায় আসেন। কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ মসজিদে, আবার অনেকে খোলা আকাশের নিচে রাত কাটান একসঙ্গে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে।

সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেক মুসল্লি আশপাশের সড়ক, ভবনের ছাদ এবং নরসুন্দা নদীর তীরেও কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে শটগানের ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের জামাতে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। দীর্ঘদিনের এই ঐতিহ্য এখনও বজায় রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিরাও এ জামাতে অংশ নেন। শোলাকিয়ার এই ঈদ জামাত শুধু নামাজ নয়, বরং ভ্রাতৃত্ব, ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির এক বড় মিলনমেলায় পরিণত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar