1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাদি হত্যা মামলায় প্রধান দুই আসামি ভারতে ১২ দিনের জেল হেফাজতে - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

হাদি হত্যা মামলায় প্রধান দুই আসামি ভারতে ১২ দিনের জেল হেফাজতে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি স্থানীয় আদালত। আগামী ২ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার তাদের বিধাননগর মহকুমা আদালত-এ হাজির করা হলে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের কারাগারে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর আগে এই দুই আসামি ১৪ দিনের পুলিশ রিমান্ডে ছিলেন।

শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ হত্যার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে— এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, তাকে গুলি করতে দেখা যায়নি এবং পরে ঘটনাস্থলে থাকার কথাও অস্বীকার করেন।

ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে আগে ১৪ ফরেনারস আইনে মামলা ছিল। রোববার নতুন করে ‘আনলফুল এক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট’ বা ইউএপিএ আইনের ১৬ ও ১৮ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সেখানে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় তদন্ত সংস্থা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টন এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করা হয়েছিল। পরে হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar