1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাচার হাতে নিহত ভাতিজা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

চাচার হাতে নিহত ভাতিজা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

সংবাদদাতা ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাইদুল ইসলাম সজিব (২৫) বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা। সোমবার (৩০ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (২৮ মার্চ) সকালে লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম তার বসতবাড়ির পাশের রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করলে তার চাচাতো চাচা মিলন খানসহ কয়েকজন সেখানে এসে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা ও ভাঙচুর চালায়।

হামলায় সাইদুল ইসলাম গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন নিহতের বাবা আবুল হোসেন খান, তার স্ত্রী পিয়ারা বেগম, হাসান আলী খান ও আয়শা বেগম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে রোববার (২৯ মার্চ) থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar