1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ৯ ঘন্টা পর গ্রেফতার - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ৯ ঘন্টা পর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি ছিনিয়ে নেয়ার এ ঘটনা ঘটে। এর সাড়ে ৯ ঘন্টা পর আজ সকাল ১১ টায় ফের তাকে খুলনার ডুমুরিয়া থেকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তিনি মাদকের মামলায় দুই বছরের ও পারিবারিক সহিংসতার মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম মাদক ও পারিবারিক সহিংসতার মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার গভীর রাতে ধিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আটকের পর রাত দেড়টার দিকে মসজিদের মাইকে পুলিশ আসামিকে মেরে ফেলেছে’এমন মিথ্যা ঘোষণা দেয়া হয়। এরপর ৫০/৬০ জন লোক জড়ো হয়ে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামি জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো জানান,আসামিকে ফের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে পুলিশ। সাড়ে ৯ ঘন্টার ব্যবধানে আজ সকাল ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে খুলনার ডুমুরিয়া থেকে ফের গ্রেফতার করা হয়। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar