1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জ্বালানি সংকটে অফিস সময় কমল, সন্ধ্যার পর বন্ধ থাকবে দোকানপাট - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

জ্বালানি সংকটে অফিস সময় কমল, সন্ধ্যার পর বন্ধ থাকবে দোকানপাট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো, সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখা এবং সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা সীমিত করার মতো কয়েকটি নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্ত আগামী রোববার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে, অর্থাৎ কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখতে হবে। পাশাপাশি বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

সরকার আরও জানিয়েছে, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

জ্বালানি সংকটের কারণে আরও কিছু ব্যয়সংকোচনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী তিন মাস নতুন যানবাহন ক্রয় বন্ধ রাখা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত রয়েছে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি বা কার্যক্রম নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে রাতে জাতীয় সংসদ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar