1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে ক্রয়কৃত সম্পত্তির জেরে ভাই ভাইয়ে দন্ধ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

লালমনিরহাটে ক্রয়কৃত সম্পত্তির জেরে ভাই ভাইয়ে দন্ধ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৫ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের বাসিন্দা আব্দুস সোবহান ভাইদের বিরুদ্ধে প্রাননাশের অভিযোগ তুলেছেন।

আব্দুস ছোবাহান তার আপন দুইভাই ও ভাতীজাদের বিরুদ্ধে প্রাণনাশের অভিযোগের বিষয়ে টেলিগ্রাফ বাংলাদেশ প্রতিনিধিকে জানান যে, দীর্ঘ দিন ধরে আমার ক্রয়কৃত ও পৈত্তিক সম্পত্তি নিয়ে আমার ভাইদের সাথে কলহলেগেই আছে। এরই জেরে আমার গত ১৭/০৭/২০২৫ইং তারিখের ৩৬৩২ নং দলিল মূলে ক্রয়কৃত প্রাপ্ত সম্পত্তিতে দলিল দাতাদের কাছে বুঝিয়ে চাইলে নানান টালবাহানা আরম্ভ করে দেন। এরই সুযোগে আমার ভাই আশেদুল ও আনারুল সহ ভাতিজারা পারাপরশি আলতাফকে আমার ক্রয়কৃত জমি দখলে দেন। এসময় আমি বাধা দিতে গেলে আমাকে নানান অশালীন ভাষায় গালিগালাজ সহ প্রান নাশের হুমকি দেয়। দখলকৃত জমির সীমানায় সুপারিগাছ লাগিয়ে দেন।

দখলকৃত জমির অভিযোগে আলতাফ মিয়ার সাথে কথা বললে তিনি জানান আশেদুল ও আনারুল তার নিজের জমির ঐদিকে লম্বালম্বি ভাবে স্থানীয় সার্ভেয়ার দিয়ে একই দাতার দেয়া জমি বের করে নেন। আমিও ঐ বিক্রেতার নিকট প্রাপ্ত জমি আমার জমি বরাবর লম্বালম্বি ভাবে বের করে নিয়েছি। আব্দুস সোবহান আমার জমি লম্বালম্বি ভাবে বের করে নিতে বাধা দিলে কথাকাটাকাটি হয়। আমার ক্রয়কৃত জমির সীমানায় আমি সুপারির গাছ লাগিয়েছি। আমরা তিনজন যেভাবে জমি বের করে নিয়েছি ঠিক তেমনি আব্দুস ছোবাহানের বাড়ীর সাথে লম্বালম্বি ভাবে জমি রাখা হয়েছে।

আনারুলের সাথে বিষয়াদি জানতে চাইলে তিনি জানান যেহেতু আমরা চারজন একই জমি একই মালিকের ওয়ারিশ বর্গের নিকট হইতে ক্রয় করেছি সেহেতু সবাই সবার সুবিধা অনুযায়ী জমি বের করে নিয়েছি। জমি দাতার কাছে একাধিক বার জমি বের করে চেয়েছিলাম তারা কেউই জমি বুঝিয়ে দিতে আসেনি। আমি এবং আশেদুল ও আলতাফ মিলে স্থানীয় সমাজসেবক আব্দুল কাদের সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় সার্ভেয়ার মোহনিকান্তের দ্বারা জমি মাপযোগ করে খুটি গেরে নিয়েছি। যেহেতু আমরা তিন জন জমি লম্বালম্বি ভাবে বের করে নিয়েছি সেহেতু ছোবাহান কেহ লম্বালম্বি ভাবে নিতে হবে। আমার ভাই সোবহান তা মানতে নারাজ হলে নানান অশালীন ভাষায় গালিগালাজ করে।

এবিষয়ে জমি বিক্রেতাগন রবি চন্দ্র গং জানান ঐ জমি তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ভোগদখল করে আসছিল। আমরা কিছু দিন আগে জানতে পারলে আমরা ঝামেলায় না জড়িয়ে তাদেরকে ক্রয়ের প্রস্তাব দিলে তারা অর্থের বিনিময়ে আমাদের নিকট ক্রয় করে নেন। যেহেতু তারা ভাই ভাই অবনতায় কলহে জড়িয়েছে সেহেতু আমরা আর নতুন করে কোন ঝামেলায় জড়াতে চাইনা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar