1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে জ্বালানি তেলের দোকানে অভিযান, ২০হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

কালিয়াকৈরে জ্বালানি তেলের দোকানে অভিযান, ২০হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

‎শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক আমতলী এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় পরিচালিত হয়, এ অভিযানে অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ করে বিক্রির অভিযোগে দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অলিউল্লাহ অটো সার্ভিসিং নামের একটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটির মালিক মোহাম্মদ আলী দর্জীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ লিটার অকটেন জব্দ করে তা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

অভিযান সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎এসময় পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar