1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

অভয়নগরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫১ জন খবরটি পড়েছেন
Oplus_32

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও দোকান মালিককে মারধরের ঘটনার প্রতিবাদে নওয়াপাড়া বাজারে একটি মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) নোয়াপাড়া বাজার এলাকার কাপুড়িয়াপট্টির নোয়াপাড়া সুপার মার্কেট বন্ধ রেখে এ প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, শনিবার (৪ এপ্রিল) রাতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে মাহি ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানে হামলা চালানো হয় এবং দোকান মালিক আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়।

রোববার দুপুরে মার্কেটের ভেতরে মাহী ফ্যাশনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওয়াপাড়া কাপুড়িয়াপট্টির উপদেষ্টা ও সাবেক সভাপতি হাজী মো. জাহাঙ্গীর হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, শনিবার রাত ৯টার দিকে গুয়াখোলা গ্রামের এফ এম রাব্বিসহ ৪-৫ জন যুবক মাহী ফ্যাশনে প্রবেশ করে দোকান মালিক আব্দুল্লাহ আল মামুনকে আওয়ামী লীগের সমর্থক বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা থানা বিএনপির এক নেতার নাম উল্লেখ করে তাকে দোকান থেকে ডেকে ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়েতে নিয়ে যান। সেখানে একপর্যায়ে লোক জড়ো করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। এ সময় তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশে জানালে তাকে হত্যার হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর রাত ১১টার দিকে দোকান মালিক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে অভিযুক্ত এফ এম রাব্বিসহ তার সহযোগীদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাহী ফ্যাশনসহ নওয়াপাড়া সুপার মার্কেটের ৩২টি দোকান বন্ধ রাখা হয়েছে। এ সময় স্থানীয় অর্ধশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এফ এম রাব্বি বলেন, ব্যবসায়ীরা তার বিরুদ্ধে যে মারধর ও চাঁদা দাবির অভিযোগ করছেন, তার কোনো প্রমাণ দিতে পারবেন না এবং অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar