1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩২ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, স্টাফ রিপোর্টার।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন নিরাপদ করতে বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সংরক্ষণমূলক পদক্ষেপ নিচ্ছে। মাছের প্রজনন মৌসুমে আহরণ বন্ধ রাখলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে।

তিনি আরও জানান, জাটকা সংরক্ষণে জনগণের সচেতনতা বাড়াতে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬’ পালিত হবে। দেশের ২০টি জেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং চাঁদপুরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে জাটকা ধরা, পরিবহন ও বিপণন বন্ধে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।

তিনি সতর্ক করে বলেন, জেলেদের জন্য বরাদ্দ সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar