1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে ৬০০ বোতল ফেয়ারডিল মাদকসহ আটক দুই - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুর্গাপুরে ৬০০ বোতল ফেয়ারডিল মাদকসহ আটক দুই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ফেনসিডিল সদৃশ ৬০০ বোতল ফেয়ারডিল মাদক সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) পৌরসভার বুরুঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, এদিন ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।

জেলা পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে আনা মাদকদ্রব্য অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় মাঠে নামে পুলিশ। সোমবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে দুর্গাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা সাকিনস্থ ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়েই ওই দুই মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ সংলগ্ন জনৈক হাফিজ উদ্দিনের মনোহরী দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদের হেফাজতে থাকা চারটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ছয়শো বোতল ভারতীয় মাদক ‘Fairdyl’ (ফেন্সিডিলসদৃশ) জব্দ করা হয়।

এ বিষয়ে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar