1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মসজিদ নিয়ে দ্বন্দ্ব: ছাত্রদল নেতার বাড়িতে ঢুকে বৃদ্ধ ও কিশোরকে মারধর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোরে মসজিদ নিয়ে দ্বন্দ্ব: ছাত্রদল নেতার বাড়িতে ঢুকে বৃদ্ধ ও কিশোরকে মারধর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। গত ১০ এপ্রিল রাত ৯ টায় যশোরে শার্শা উপজেলার মাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী মো: বিপ্লব হোসেন (২৯) বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় একটি মসজিদের ইমাম রাখা নিয়ে বিবাদীদের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ১নং বিবাদী মো: সবুজ হোসেনের নির্দেশে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। বাদী বিপ্লব হোসেন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করা হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা বিপ্লব হোসেন জানান, ঘটনার পর তিনি বাড়ি ফেরার পথে বিবাদীরা দেশীয় অস্ত্র (রামদা, গাছি দা, লোহার রড) নিয়ে তার পথরোধ করে। তিনি প্রাণভয়ে দৌড়ে পালিয়ে গেলেও বিবাদীরা তার বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। তারা তার অসুস্থ পিতা মো: বিল্লাল হোসেন ও ছোট ভাই কনককে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, একটি স্বর্ণের চেইন, দুইটি ছাগল ও একটি গরু জোরপূর্বক লুটে করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা মসজিদ কমিটির সভাপতি ও ক্যাশিয়ারের বাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার শিকার পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিবাদীরা সুযোগ পেলে খুন-জখম করার হুমকি দিচ্ছে বলে অভিযোগে জানানো হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো: রবিউল ইসলাম, মো: আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় বেশ কয়েকজন সাক্ষ্য দিয়েছেন।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar