1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য, দায় দিলেন সাবেক মন্ত্রীর ওপর - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য, দায় দিলেন সাবেক মন্ত্রীর ওপর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

ভারতের টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ-এর অনুরোধেই ভারত এই বাঁধ চালু করার সুযোগ পেয়েছিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

এর আগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক তার প্রশ্নে টিপাইমুখ বাঁধের প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, বরাক নদীর উজানে এই বাঁধের কারণে বর্ষা মৌসুমে অকাল বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দেখা দেয়, যা সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।

প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, টিপাইমুখ বাঁধ একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরে স্পিকার বক্তব্যে বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক আলোচনা হয়েছে। তবে তার মতে, ঐতিহাসিকভাবে এই প্রকল্প চালুর পেছনে বাংলাদেশের পক্ষ থেকেই উদ্যোগ ছিল এবং এখন তার ফল ভোগ করতে হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar