1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে জমি জবরদখলে বাধা বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

শ্যামনগরে জমি জবরদখলে বাধা বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে জমি জবরদখলে বাধা দেওয়ায় দীনেশ কুমার মিস্ত্রী নামের এক বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙগাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম দীনেশ মিস্ত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়পাংগাশিয়া গ্রামের সুব্রত কুমার মিস্ত্রী জানান, তার কাকা দীনেশ কুমার মিস্ত্রীর(৬৬) সাথে ভিটা জমি নিয়ে প্রতিবেশি প্রভাষ মিস্ত্রীর ছেলে যোগেশ মিস্ত্রী ও নরেশ মিস্ত্রী, অধীর মিস্ত্রীর ছেলে প্রভাত মিস্ত্রী, সুরেশ মিস্ত্রী ও রুহিত মিস্ত্রীর দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। জমি জবরদখল করার জন্য ওই চক্রটি কাকা দীনেশ মিস্ত্রীকে দীর্ঘদিন ধরে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুর ১২টার দিকে যোগেশ, নরেশ, প্রভাত, সুরেশ ও রহিতসহ কয়েকজন কাকার বাড়িতে ঢুকে ঘেরা ও বেড়া ভাংচুর করে কাকার কিছুটা জমি দখল করে ঘেরা দিতে থাকে। এ সময় তারা দুটি আমগাছ, একটি সবেদা গাছ ও একটি সজিনা গাছ কেটে নিয়ে যায়। ঘেরা ভাংচুর ও তাছ কাটতে বাধা দেওয়ায় কাকা দীনেশ কুমার মিস্ত্রীকে আম গাছে বেঁধে নির্যাতন করা হয়। কাকাকে উদ্ধারে এগিয়ে গেলে কাকিমা সুষমা মিস্ত্রীকে মারপিট করা হয়।

এ সময় হামলাকারিরা কাকার ঘরের মধ্যে ঢুকে সোনাদানা ও নগদ টাকা নিয়ে যায়। দীনেশ কুমার মিস্ত্রীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাকিমা সুষমা মিস্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
এ ব্যাপারে বুধবার বিকেল ৫টায় নরেশ মিস্ত্রীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। কর্তব্যরত অফিসারের কাছে জেনে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar