1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৭ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ডেপুটি স্পীকার তাদের সঙ্গে কুশল বিনিময় করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, তার নির্বাচনী এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো এবং হাজংসহ বিভিন্ন ধর্মের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, আজ খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ এসেছেন, পরবর্তীতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতের দল, গারো প্রতিনিধি দল,হাজং প্রতিনিধি দল,
স্কুল -কলেজের শিক্ষার্থী, কৃষক -শ্রমিক সকল শ্রেণির মানুষ যেন সংসদ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, এই সংসদ জনগণের সংসদ, আমি এলাকার সম্মানিত ভোটার দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাদের কারণেই আজ আমি সংসদে কথা বলতে পারছি। তাই সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে।

ডেপুটি স্পিকার এসময় নিজ দায়িত্বে সফলকাম হবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar