1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে সাংবাদিক হয়রানির অভিযোগে মানববন্ধন, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

নবীনগরে সাংবাদিক হয়রানির অভিযোগে মানববন্ধন, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩০ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন সাংবাদিককে অবরুদ্ধ করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ সড়কে নবীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১৬ এপ্রিল নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে বাংলা টিভির অনুসন্ধানী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এস এম অলিউল্লাহকে পরিকল্পিতভাবে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় তাদের হয়রানির শিকার হতে হয় বলেও দাবি করেন বক্তারা।

সাংবাদিক মো. সফর আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মো. তাজুল ইসলাম, আব্দুল হাদী, হুমায়ুন কবির, শাহরিয়ার লেলিন, কয়েছ আহমেদ বেপারী, ফরিদ আহমেদ, আনোয়ার বিন খলিলুর, খলিল পরদেশী, হাজী মো. কাউছার আহমেদ, মনির শাহিন, আবু হাসান আপনসহ আরও অনেকে।

বক্তারা সহকারী নায়েব মো. শামমসুদ্দোহা, হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অবরুদ্ধ করার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে নবীনগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব, নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নবীনগর রিপোর্টার্স ক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব ও নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar