1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়াশ্রমে জাটকা ধরতে গিয়ে ধরা ১৭ জেলে, ১৪ জনের কারাদণ্ড - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

অভয়াশ্রমে জাটকা ধরতে গিয়ে ধরা ১৭ জেলে, ১৪ জনের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে প্রশাসন। এদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত চালানো যৌথ অভিযানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশ অংশ নেয়। অভিযানটি পরিচালিত হয় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার সদর উপজেলার আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায়।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জাটকা সংরক্ষণে নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় হাতে নাতে ১৭ জন জেলেকে আটক করা হয়। পরে পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একই পরিমাণ জরিমানা দেওয়া হয়।

অভিযানকালে তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

প্রশাসন জানায়, উদ্ধার করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সমন্বিতভাবে অংশ নেন।

মৎস্য বিভাগ বলছে, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে নদীর মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar