1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে ৫৯০ বস্তা চাউল সহ ট্রাক উদ্ধার, আটক -২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

কালিয়াকৈরে ৫৯০ বস্তা চাউল সহ ট্রাক উদ্ধার, আটক -২

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫৯০ বস্তা চাউল সহ ট্রাক উদ্ধার ও দুইজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গত সোমবার সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা ভারতীয় কাটারীভোগ চাউল ট্রাক সহ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহার,আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৯০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় ।

আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কালিয়াকৈর স্কুল পাড়ার পিতাঃ মৃত- দিনেশ সরকারের বড় ছেলে লিটন সরকার( ৪৪), অপরজন হল- সিলেট জেলার সিলেট থানার চৌকিদিঘী এলাকার সুশীল সাহার ছেলে সুমন সাহা (৪২)। সে লিটনের দোকানের কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,বগুড়া শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ক্রয় করে ঢাকা মেট্রো (ট -১২ -৫০৫৮) নম্বরের ট্রাক ভর্তি করে গত সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়।চাউল ভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত,পা, মুখ বেধে মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে রেখে চাউল ভর্তি ট্রাক নিয়ে ছিনতাই করে নিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ দায়ের করেন।

সিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন, স্বপন সাহার গোডাউন থেকে ,আতাউলের গোডাউন , মোজাম্মেলের গোডাউন ও মোতালেবের গোডাউন মোট ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাক সহ ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar