1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে সুন্দরবনের নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে সুন্দরবনের নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ শামুক/ঝিনুক জব্দ করেছে বনবিভাগ ও শ্যামনগর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে শ্যামনগর পৌরসভার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২২৫০ কেজি।

বনবিভাগ ও পুলিশ সূত্রে জানাযায়, সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরিত নিষিদ্ধ প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক-ঝিনুক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের জন্য কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামীয় এক ব্যক্তি পার্সেল প্রেরণের ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, “সুন্দরবন কুরিয়ার সার্ভিস” ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে এসব শামুক-ঝিনুক দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছে। পাচারকারীরা শামুকগুলোকে অন্য পণ্যের আড়ালে প্যাকেটজাত করে পাঠায়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, কুরিয়ার অফিসে প্রায়ই সন্দেহজনক প্যাকেট আসা-যাওয়া করতে দেখা যায়। যথাযথ তদারকি না থাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম সহজেই চালানো সম্ভব হচ্ছে বলে তারা মনে করেন।

অভিযান প্রসঙ্গে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দকৃত শামুক-ঝিনুকের উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও অভিযান শেষে উদ্ধারকৃত শামুকগুলো বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar