প্রেস বিজ্ঞপ্তি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মহান মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “তূর্যশিকড়”এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। “মানুষের শ্রম, মানুষের জয়” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি আগামী ১ মে ২০২৬, শুক্রবার বিকাল ৫ টায় ছয়ানটের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
তিন বছর ধরে তূর্যশিকড় সংগঠনটি বাংলা সংস্কৃতি চর্চা, নতুন প্রজন্মের মনন গঠন এবং শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও শ্রমজীবী মানুষের সংগ্রাম, মর্যাদা এবং জয়ের কথাই তুলে ধরা হবে।
অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে শ্রমের গৌরব এবং মানুষের চিরন্তন লড়াই উপস্থাপিত হবে। এতে অংশগ্রহণ করবেন আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ এবং তূর্যশিকড় এর শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও সংস্কৃতি কর্মী জনাব মফিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজা খানম এবং সৈয়দ সিদ্দিকুর রহমান। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগঠনের উপদেষ্টা জনাব মাহফুজুর রহমান।
এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে জলতরঙ্গ, স্বনন ঢাকা, গানের তরী বাংলাদেশ, ঢাকা ডান্স এন্ড আর্ট সেন্টার, নৃত্য নিকেতন এবং মুক্তধারা নাট্য সম্প্রদায়।
এছাড়া, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বরেন্য আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক আশরাফুল আলম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, মাসকুর -এ-সাত্তার কল্লোল , রবি শঙ্কর মৈত্রী এবং মজুমদার বিপ্লব সহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজে মানবিক চেতনা জাগ্রত করার প্রয়াস অব্যাহত থাকবে।
সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
যোগাযোগ: তূর্যশিকড়,মোবাইল: ০১৯১৮৪৮৮৯২৫, ০১৭১৭০৫৭৩৮৪