1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরের কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার অন্যতম আসামী রাজিব মিস্ত্রি গ্রেপ্তার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

দৌলতপুরের কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার অন্যতম আসামী রাজিব মিস্ত্রি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় নিজ আস্তানায় হামলায় নিহত আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শামিম জাহাঙ্গীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী জামায়াত কর্মী রাজিব মিস্ত্রি (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সুদীপ্ত সরকার জানান, জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় (ইসলামপুর) গ্রামের কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীর এর
দেয়া ইসলাম ধর্মের পবিত্র কুরআন মাজিদ অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যযুক্ত পুরাতন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে গত ১১ এপ্রিল দুপুর অনুমান ১৪.৪৫ ঘটিকার সময় এজাহারনামীয়
০৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ১৮০/২০০ জন আসামীরা বেআইনীজনতায় সংঘবদ্ধ হয়ে ঐ পীরের আস্তানায় হামলা চালিয়ে কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীর সহ উপস্থিত দুইজন অনুসারীকে মারধর করে এবং আস্তানা ভাংচুর করে আগুন জালিয়ে দেয়। ভিকটিমদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ফজলুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করলে দৌলতপুর থানার মামলা নং- ৩৬/১৬২, তাং-১৩/০৪/২৬, ধারা- ১৪৩/৪৪৮/১২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৪২৭/৪৩৬/১১৪/৩৪ পেনাল
কোড রজু হয়। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১ টার দিকে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ও র‌্যাব-০৫ সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল এই মামলার এজাহারনামীয় ৩ নং
আসামী রাজীব মিস্ত্রি কে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন থানা রোড নাসিম হেয়ার ড্রেসার এর সামনে হতে গ্রেফতার করা হয়। রাতেই তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গাজী মিস্ত্রীর ছেলে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, র‌্যাবের সহযোগীতায় মামলার অন্যতম প্রধান আসামী রাজিব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া
হবে। রাজিব মিস্ত্রিকে জিজ্ঞাবাদ করা হলে এই মামলার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে ওসি জানিয়েছেন। ওসি আরো জানান, পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় এ পর্যন্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হলো।


শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar