1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে প্রবাসীর সংসার ভেঙে প্রেমিকের সাথে উধাও স্ত্রী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোরে প্রবাসীর সংসার ভেঙে প্রেমিকের সাথে উধাও স্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯০ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভালোবাসার আড়ালে গড়ে ওঠা গোপন সম্পর্ক, তারপর একদিন হঠাৎ উধাও—যশোরে এমনই এক নাটকীয় ঘটনায় প্রবাসীর সংসার ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। স্ত্রীকে নিয়ে পরকীয়ার টানে পালিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা কেরামত আলী গাজী (৮৩) কোতোয়ালী মডেল থানায় দায়ের করা অভিযোগে জানান, তার ছেলে মুরশিদ গাজী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। সংসারের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশে পাড়ি জমানো সেই ছেলের স্ত্রী ইশিতা আক্তার (২৮) দুই সন্তান—ওমর (৮) ও ইউসুফ (৩)-কে নিয়ে শহরের শেখহাটি হঠাৎপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযোগে বলা হয়, সময়ের সঙ্গে বদলে যেতে থাকে ইশিতার জীবনযাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা,অবাধ চলাফেরা আর পরিবারের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে তিনি জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। স্থানীয় ভেকুটিয়া এলাকার যুবক সোহেল রানার সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠতা,যা ধীরে ধীরে রূপ নেয় গোপন প্রেমে। প্রতিবেশীদের চোখ এড়াতে সোহেলকে আত্মীয় পরিচয় দিতেন তিনি।

এরপরই আসে সেই নাটকীয় মোড়। গত ২২ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে কেরামত আলী গাজী পুত্রবধূর বাসায় গিয়ে দেখেন দরজায় তালা ঝুলছে। শুরু হয় খোঁজাখুঁজি। একসময় জানা যায়, ইশিতা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিক সোহেল রানার হাত ধরে অজানার পথে পাড়ি জমিয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়,এই সম্পর্কে জড়াতে ইশিতাকে প্ররোচনা দিয়েছেন তার মা আকলিমা খাতুন। এমনকি প্রায় দেড় বছর আগে গোপনে সোহেল রানাকে বিয়েও করেছেন বলে দাবি করা হয়েছে। এদিকে,এই পলায়নের সঙ্গে জড়িয়ে আছে বড় অঙ্কের অর্থ ও স্বর্ণালংকারের বিষয়ও। পরিবারের দাবি,বিদেশে যাওয়ার আগে মুরশিদ গাজী স্ত্রীর কাছে প্রায় ৭ লাখ টাকা ও চার ভরি স্বর্ণ রেখে যান। পরে বিদেশ থেকে আরও ৫ লাখ টাকা পাঠান। এসব অর্থ ও স্বর্ণ নিয়েই ইশিতা উধাও হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন পরিবারটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar