1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ভাইপোদের হাতে চাচা জখম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাঘারপাড়ায় ভাইপোদের হাতে চাচা জখম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইপোর হাতে চাচা মফিজুর রহমান গাজীকে (৫০) রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। মফিজুর উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুরের মৃত নওশেদ গাজীর ছেলে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বাদির নিজ বাড়িতে এ মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই ভাইপো ও ভাবিকে অভিযুক্ত করে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন মফিজুর রহমান। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে দুই ছেলে মো: শামীম (৩০) ও মো: সাদ্দাম (৩৫) এবং স্ত্রী মোছা: আলেয়া (৬০)।

অভিযোগে মফিজুর উল্লেখ করেছেন, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিলো। বাবা নওশেদ গাজী মারা যাওয়ার পর বড় ভাইয়ে দুই ছেলে শামীম ও সাদ্দাম পৈত্রিক জমি বন্টনের জন্য মফিজুরকে চাপ দিতে থাকেন। এদিন রাত সাড়ে সাড়ে ৯টার দিকে দুই ভাই ও মা আলেয়াকে নিয়ে চাচা মফিজুরের উপর চড়াও হয়। মফিজুর এসময় একজন আমিন এনে বোন ও ভাইদের ভাগের অংশ মাপজোক করতে বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে মফিজুরের নাকে-মুখে কিল ঘুষি মারতে থাকেন। এতে তার নাকের হাড় ভেঙ্গে যায় ও ঠোঠ, মুখ রক্তাক্ত জখম হয়।

অভিযোগে তিনি আরও লেখেন, মারপিটের আঘাতে মাটিতে পড়ে গেলে সাদ্দাম হাসুয়া নিয়ে মফিজুরকে কোপাতে উদ্দ্যত হলে প্রতিবেশীরা মফিজুরকে উদ্ধার করে বাঘারপাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মফিজুর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে রাতেই তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে বলেন, রাতেই
পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar