1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মামলা করায় বৃদ্ধকে মারপিট করলেন বিএনপি নেতা কর্মীরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাঘারপাড়ায় মামলা করায় বৃদ্ধকে মারপিট করলেন বিএনপি নেতা কর্মীরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় আদালতে বিচারাধীন জমিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা জবরদখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ অন্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ মে) দুপুরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্ধারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আন্ধারকোটা গ্রামের বাসিন্দা লিটন কুমার বৈরাগী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, আন্ধারকোটা গ্রামের শরৎ বৈরাগীর ছেলে দীপক কুমার বৈরাগী, অন্তাইখোলা গ্রামের আব্দুল গনি মোল্যার ছেলে রওশন মোল্যা, জয়নাল বিশ্বাসের ছেলে জমির বিশ্বাস ও দশপাখিয়া গ্রামের লুৎফর খাঁর ছেলে শিমুল খাঁ। এর মধ্যে জমির বিশ্বাস ৫ নম্বর ওয়ার্ড (আন্ধারকোটা-অন্তাইখোলা) বিএনপির সভাপতি ও শিমুল খাঁ
ধলগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্ধারকোঠা গ্রামের বাসিন্দা লিটন কুমার বৈরাগী দাবি করেন, তার চাচাতো ভাই দীপক কুমার বৈরাগীর কাছ থেকে প্রায় এক বছর আগে ১০৩ নং অন্তাইখোলা মৌজায় আর এস ১৫৬৯ দাগে ১.৬৬ শতক ও ১৫৭৩ দাগে ৯.১৬ শতক জমির মধ্যে ২২.৬৬ শতক জমি ক্রয়ের বিষয়ে আলোচনা চলছিল। পরে ওই জমি গত ৮ এপ্রিল ১৬৩৪ নং কবলা দলিলে অন্তাইখোলা গ্রামের রওশন মোল্যার ছেলে ইলিয়াস হোসেনের কাছে রেজিষ্ট্রি করে দেন। এ ঘটনায় লিটন কুমার বৈরাগী ২৬ এপ্রিল যশোর সিভিল জজ আদালতে পাঁচ লাখ ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা জমা দিয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।

এ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে লিটনের বাড়িতে প্রবেশ করে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লিটন প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে তার বাবা বিনয় বৈরাগী (৭০) কে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম (তদন্ত) জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar