1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক যুগ পেরিয়ে ১২৬ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

এক যুগ পেরিয়ে ১২৬ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে গত ১২ বছরে মোট ১২৬তম বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পরিবর্তন করা হলো।

আজ বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তা দাখিল করতে পারেনি। এর প্রেক্ষিতে আদালত আগামী ১৮ জুন প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

তদন্তে দীর্ঘসূত্রতা ২০১২ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নৃশংসভাবে নিহত হন। এই দীর্ঘ সময়ে ডিবি এবং র‍্যাব হয়ে বর্তমানে মামলাটির তদন্ত করছে পিবিআই-এর একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স।

গত বছরের সেপ্টেম্বরে উচ্চ আদালতের নির্দেশে র‍্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদঘাটনে চূড়ান্ত কোনো ফলাফল এখনও সামনে আসেনি।

আসামিদের বর্তমান অবস্থা এই মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন এবং পলাশ রুদ্র পাল জামিন পাওয়ার পর থেকে পলাতক। বাকি ছয় আসামি বর্তমানে কারাগারে আছেন। দীর্ঘ এক যুগের বেশি সময় পার হলেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar