1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে কভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুইজন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোরে কভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুইজন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে শার্শা উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ হারিয়েছেন।সোমবার সকালে সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল বাজারের কাছে কেবি ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে যশোরে নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানিয়েছেন। তিনি আরো বলেন,দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শার্শার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন ৩৫ ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (তুজাম)৪৫।

ওসি গোপাল কর্মকার বলেন,শাহিন হোসেন নিজের ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন।দুর্ঘটনার পরপর চালক ও তার সহকারী কভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, কভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar