1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত; অভিযুক্ত জেলে কিশোর গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত; অভিযুক্ত জেলে কিশোর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার চংলাছড়ি এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

আটককৃত কিশোরের নাম মোঃ তৌসিব (১৫), স্থানীয়ভাবে সে সাইফুল ইসলাম নামেও পরিচিত। সে রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার মোঃ সেলিম ও বিবি বেগমের পুত্র এবং পেশায় একজন জেলে।​

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চংলাছড়ি এলাকায় ভিকটিম কিশোরীর পরিবারের সদস্যরা কাজে বাড়ির বাইরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তৌসিব ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে ধাওয়া করে হাতে-নাতে আটক করে।

ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের খবর দেওয়া হয়। তাদের উপস্থিতিতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় সংবাদ পাঠানো হলে বিকেল আনুমানিক ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত কিশোরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছি। ভিকটিম কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে প্রতিবন্ধী কিশোরীর ওপর এমন অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar